এডিসিতে কাজ নেই খাদ্য নেই, অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর
এবার এডিসি প্রশাসনকে নিশানায় নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এডিসি এলাকার জনগণের বেহাল অবস্থা সম্পর্কে সরব হয়েছেন তিনি।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরার এডিসি এলাকাতে মানুষের অত্যন্ত করুন অবস্থা। এলাকার মানুষের কাজ খাদ্যর অভাব রয়েছে। চাঁচাছোলা ভাষায় এই অভিযোগ আনলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বললেন এডিসি এলাকাতে মানুষ অত্যন্ত কষ্টে রয়েছেন। রয়েছে জলের অভাব। এই সমস্ত অভিযোগ গুলোকে কেন্দ্র করে রীতিমত এডিসি প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মানিক সরকার।
What's Your Reaction?