পরীক্ষাপে চর্চা কর্মসূচিতে বেড়ীমুড়া স্কুলে শিক্ষার্থীদের সাথে মতবিনিয়ময় করেন রাজ্যপাল
দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের সাথে পরীক্ষাপে চর্চা শিক্ষক এক আলোচনা সভার সূচনা করেছেন। এই কর্মসূচিতে বামুটিয়ার বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
দ্যা ফ্যাক্ট :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পেচর্চা অনুষ্ঠানে বামুটিয়ার বীড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন গোটা অনুষ্ঠান দেখার পর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন রাজ্যপাল।
শুক্রবার গোটা দেশে পরীক্ষা পেচর্চা অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের সাথে নিয়ে এই অনুষ্ঠানটি করেছেন। বেড়ীমুড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ছ এদিন শিক্ষার্থীদের সাথে এই অনুষ্ঠান দেখার পর মত বিনিময় কর্মসূচিতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন রাজ্যপাল। এদিন রাজ্যপাল শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন ভয় মুক্ত হয়ে পরীক্ষা হলে যাওয়ার জন্য। নিজেদের উপর আত্মবিশ্বাস রাখার জন্য। যে প্রশ্নের উত্তর আগে মনে আসে সেটাই লেখার জন্য। আর বিশেষ করে প্রশ্নপত্র হাতে পেয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা, অতিরিক্ত মহকুমা শাসক এবং অন্যান্যরা।
What's Your Reaction?