গ্রামীন ব্যাঙ্ক বামুটিয়া শাখায় বিজেপির চাপে ধর্মঘট বাঞ্চাল, জারি থাকলো পরিষেবা
বিভিন্ন দাবিকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সংগঠন ধর্মঘটের আহ্বান করেছিল সোমবার। কিন্তু বিজেপির চাপের মুখে বামুটিয়া শাখায় পরিষেবা জারি রাখতে বাধ্য হলো কর্তৃপক্ষ।
দ্যা ফ্যাক্ট :- ব্যাংক কর্মচারীদের ধর্মঘটের মুখে গ্রামীণ ব্যাংক বামুটিয়া শাখায় সমস্যার মুখে পড়ল গ্রাহকরা। বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাসের প্রতিবাদের মুখে ব্যাংক খুলতে বাধ্য হলো কর্মচারীরা। দিনভর দেওয়া হল পরিষেবা।
বিগত শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল সোমবার সকাল থেকেই গ্রামীন ব্যাঙ্ক বামুটিয়া শাখায় আসতে শুরু করে গ্রাহকরা। কিন্তু ব্যাংকের দরজা বন্ধ থাকায় বিপাকে পড়েন ব্যাংকে আসা গ্রাহকরা। ঘটনা স্হলে আসে বামুুটিয়ার বিজেপি মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ব। যারা ব্যাংক ধর্মঘটের স্বপক্ষে উপস্থিত ছিলেন উনাদের সাথে কথা বলেন তিনি। প্রাথমিকভাবে ব্যাংক কর্মচারীরা ব্যাংক খুলতে রাজি হননি। কিন্তু মন্ডল সভাপতির কঠোর মনোভাব প্রকাশ করার পর কর্মচারীরা ব্যাংক খুলতে বাধ্য হয়েছেন। শুরু হয়েছে পরিষেবা প্রদান। মন্ডল সভাপতি জানান যেকোনো ধর্মঘটের কারণে প্রভাবিত হয় সাধারণ মানুষ। বামুটিয়া এলাকার কোন মানুষ এই ধরনের ধর্মঘটের ফলে যাতে সমস্যা সম্মুখীন না হন তার জন্যই উনারা এদিন এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।
What's Your Reaction?