ভোগজুর থেকে দুটি গাভী চুরির ঘটনায় ২৪ ঘন্টায় কোন সাফল্য নেই পুলিশের

বামুটিয়ার ভোগজুর গ্রামে সেন্টু সরকারের বাড়ি থেকে দুটি গাভী চুরি করে নিয়ে যায় চোরের দল। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও চোরদের পাকড়াও পড়ার ক্ষেত্রে কোন সাফল্য নিয়ে পুলিশের।

Apr 20, 2026 - 22:44
 0  2

দ্যা ফ্যাক্ট :- রাতের আঁধারে দুটি গাভী চুরি করে নিয়ে যাওয়া ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও গভীর কোনো হদিস পায়নি পুলিশ। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভোগজুর গ্রামে। সেন্টু সরকার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান উনার গোয়াল থেকে চুরি হয়ে গেছে দুটি গাভী।

                     অন্যান্য দিনের মতো বসতঘরের পাশে গোয়াল ঘরে দুটি গাভী বেঁধে ঘুমোতে গিয়েছিলেন সেন্টু সরকার এবং তার পরিবার। ভোররাতে উনার মেয়ে ঘর থেকে বাইরে আসার চেষ্টা করলে দেখা যায় বাইরে থেকে দরজা বন্ধ। অন্যদিকে ঘর থেকে বেরিয়ে এসে গোয়াল থেকে গাভী চুরির ঘটনা দেখতে পান ভোর রাতে। জনাজানি হয় স্থানীয়দের মধ্যে। এলাকার খোঁজাখুঁজি করে গাভীর কোন হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গাড়ি নিয়ে এসে চুরেরা দুটি গাভী চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে অভিযোগ করা হয়েছে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। পরিবারের দাবি দুটি গাভী উদ্ধার করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow