বামুটিয়ায় পথ চলা শুরু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM কাউন্টারের

বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারের। ব্যাংকের আধিকারিক অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী পড়বে।

Apr 2, 2026 - 23:24
 0  7
বামুটিয়ায় পথ চলা শুরু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM কাউন্টারের
বামুটিয়ায় PNB-র ATM কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ায় খোলা হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম। বামুটিয়া ব্লকের সামনে আনুষ্ঠানিকভাবে এই এটিএম এর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

 আগরতলা বামুটিয়া সড়কে গান্ধীগ্রামের পর কোন এটিএম নেই। এই এলাকাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, বন্ধন ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা দীর্ঘ বছর যাবত ব্যবসা করলেও এখন পর্যন্ত গান্ধীগ্রামের পর ফটিকছড়া পর্যন্ত এই এলাকা জুড়ে কোন এটিএম স্থাপন করেনি। স্বাভাবিকভাবেই নগদ টাকা হাতে পাওয়ার জন্য ১০-১২ কিলোমিটার ছুটতে হতো এলাকারা গ্রাহকদের। অবশেষে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হলো সরকারিভাবে। সিদ্ধান্ত হলো বামুটিয়া ব্লকে একটি এটিএম স্থাপন করার জন্য। সেই মোতাবেক এটিএম স্থাপন করার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে পরিষেবা প্রদান। এদিন আনুষ্ঠানিকভাবে এটিএম কাউন্টারের উদ্বোধন করলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার ঋতুরাজ কৃষ্ণ। এই এটিএম কাউন্টার স্থাপনের ফলে এলাকার চা বাগানের শ্রমিক থেকে বিভিন্ন পেশাজীবীর মানুষের টাকা তোলার ক্ষেত্রে সহযোগিতা হবে বলে আশা ব্যক্ত করেছেন অতিরিক্ত জেলা শাসক। 

অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার ঋতুরাজ কৃষ্ণকে এই এলাকাতে এটিএম স্থাপনের পাশাপাশি ব্যাংকের কোন শাখা খোলার পরিকল্পনা রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন আপাতত ছোট পরিসরে মানুষের প্রাথমিক লেনদেনের জন্য একটি কাউন্টার খোলার চিন্তা ভাবনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আগামী দিনে এই পরিষেবার সূচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বাবুটিয়া ব্লকের বিডিও অমিতাভও ভট্টাচার্য, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow