বড়কাঁঠালে মথা ও সিপিএম ছেড়ে ১৩১ জন ভোটার বিজেপিতে
আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বড়কাঁঠালে বিজেপিতে যোগদান সভা অনুষ্ঠিত হয়। মথা এবং সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করল ভোটাররা।
দ্যা ফ্যাক্ট :- আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বড় কাঁঠালে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভাতে তিপ্রা মথা এবং সিপিআইএম থেকে ৪৩ পরিবারের ১৩১ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের প্রার্থী রণবীর দেববর্মা, হেজামারা বিএসির ভাইস চেয়ারম্যান নীহার দেববর্মা এবং অন্যান্য নেতৃত্ব। এদিন রণবীর দেববর্মা দাবী করেন গত পাঁচ বছর এডিসিতে মথা ক্ষমতায় থাকলেও এলাকায় উন্নয়নমূলক কাজ করেনি। এলাকার মানুষের কোন সমস্যার সমাধান হয়নি। এই নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ বিপুল ভোটে উনাকে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিয়েছেন নেতৃত্ব।
What's Your Reaction?