নির্বাচনকে সামনে রেখে রাজঘাট থেকে লেফুঙ্গা বাজার পর্যন্ত পুলিশের ফুট মার্চ

বুধজং নগর ওয়াখিনগর কেন্দ্রে রাজঘাট থেকে লেফুঙ্গা বাজার পর্যন্ত ফুট মাঠ করলো পুলিশ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

Apr 1, 2026 - 23:57
Apr 2, 2026 - 00:06
 0  12
নির্বাচনকে সামনে রেখে রাজঘাট থেকে লেফুঙ্গা বাজার পর্যন্ত পুলিশের ফুট মার্চ
বুধজং নগর ওয়াখিনগর কেন্দ্রে পুলিশের ফুট মার্চ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের রাজঘাট থেকে লেফুঙ্গা বাজার পর্যন্ত পদযাত্রা করল পুলিশ প্রশাসন। বুধবার সন্ধ্যায় এই পদযাত্রার মাধ্যমে এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে এগিয়ে আসার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফে। ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। অন্যদিকে রিজার্নিং অফিসার তথা মোহনপুর মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই পথযাত্রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow