নব নিযুক্ত পুলিশ কর্মীদের পাসিং আউটে অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এই মহতী মুহূর্তে পুলিশ কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

May 21, 2026 - 23:57
May 22, 2026 - 00:20
 0  6
নব নিযুক্ত পুলিশ কর্মীদের পাসিং আউটে অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা পুলিশের গর্ব নরসিংগরস্থিত কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমিতে মহিলা ও পুরুষ কনস্টেবলদের ৯১ ও ৯২ তম ব্যাচের পাসিং আউট প্যারেডে অনুষ্ঠিত হয়। এদিন নবনিযুক্ত পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

৪৭৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে ৩১৮ জনই মহিলা কনস্টেবল। যা পুলিশ বাহিনীতে নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আধুনিক, শৃঙ্খলাবদ্ধ, জন-বান্ধব এবং মানবিক পুলিশ ব্যবস্থা গড়ে তুলার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। যার মধ্য দিয়ে সততা, সাহস ও সহমর্মিতার সাথে রাজ্যের মানুষকে সেবা দিয়ে পুলিশ বাহিনী নিজেদের দায়িত্ব পালন করতে পারে।

নবনিযুক্ত পুলিশ কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন সততা এবং নিষ্ঠাকে পাথেয় করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য।

এদিনের পাসিং আউট কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেন কনস্টেবল পদে ৯১৬ জন এবং সাব-ইন্সপেক্টর পদে ২১৮ জন নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পাসিং আউট শেষে এদিন বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow