মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা কে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক পর্যালোচনা সভা। মন্ত্রী রতন লাল নাথ এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের রউপস্থিতিতে হয় এই সভা।

May 19, 2026 - 23:58
May 20, 2026 - 00:04
 0  5
মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ছবি:- নিজস্ব

 দ্যা ফ্যাক্ট  :- আগরতলায় টিআইএফটি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সভাপতিত্বে বিদ্যুৎ দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা  সভা  অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিদ্যুৎ দপ্তর ও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে হয় আলোচনা। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়েছে। রাজ্যের বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়েছে। এই বৈঠকে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের অন্যান্য উচ্চ পদার্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow