ভাটির অভয়ন গরে ক্যান্টনমেন্ট রোডে জলে ডুবে মৃত্যু শিশুর
শিশুরা নদীর পাড়ে খেলা করার সময় এক শিশু চলে পরে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা পর ভেসে উঠে তার দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারসহ গোটা এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
দ্যা ফ্যাক্ট :- জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনা ভাটির অভয়নগরের ক্যান্টনমেন্ট রোডে। অন্যান্য দিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করছিলো ক্ষতিপ্যয় শিশু। এরই মধ্যে এক শিশু জলে পড়ে যায়। অপর শিশু দৌরে গিয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকেরা ছুটে আসে ঘটনাস্থলে। বহু খোঁজাখুঁজির পর শিশুর কোন হদিস পাওয়া যায়নি জলের মধ্যে। দীর্ঘ প্রায় চার ঘন্টা পর শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকাতে শোকের ছায়া নেমে আসে। পুলিশ এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করেছে। গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পুলিশ।
What's Your Reaction?