আগরতলা খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, নাজেহাল যান চালকরা
আগরতলা খোয়াই জাতীয় সড়কের সুবল সিংহ পাহাড়ে জাতীয় সড়ক নির্মাণকে কেন্দ্র করে রাস্তার বেহাল দশা। এই পরিস্থিতিতে যান চলো চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা খোয়াই জাতীয় সড়কের সুবল সিং পাহাড়ে রাস্তার নির্মাণকে কেন্দ্র করে বর্তমানে যানবাহন চলাচল দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত এই এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে। অত্যন্ত ধীরগতিতে কাজ চলার কারণে বর্ষা মৌসুম আসতেই শুরু হয়েছে সমস্যা।
দীর্ঘ কয়েক বছর যাবত আগরতলা খোয়াই সড়কের রাস্তা বড় করার কাজ চলছে। সুবল সিং পাহাড়ের আগে এবং পরে বেশিরভাগ রাস্তার কাজ সমাপ্ত হলেও পাহাড়ের মাটি কাটাই সমাপ্ত হয়নি। সুখা মৌসুমে অত্যন্ত ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে কাজ। বৃষ্টির পর কাদামাটির ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল দুষ্কর হয়ে পড়েছে। প্রতিদিন আটকে পড়ছে বহু যানবাহন। ক্রেন এবং জেসিবি ব্যবহার করে আটকে যাওয়া গাড়ি গুলো উদ্ধার করতে হচ্ছে। অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রেও হচ্ছে সমস্যা। এই পরিস্থিতিতে আগরতলা শহরের সাথে দূরপাল্লার যানবাহন চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। :- আগরতলা খোয়াই জাতীয় সড়কের সুবল সিং পাহাড়ে রাস্তার নির্মাণকে কেন্দ্র করে বর্তমানে যানবাহন চলাচল দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত এই এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে। অত্যন্ত ধীরগতিতে কাজ চলার কারণে বর্ষা মৌসুম আসতেই শুরু হয়েছে সমস্যা।
দীর্ঘ কয়েক বছর যাবত আগরতলা খোয়াই সড়কের রাস্তা বড় করার কাজ চলছে। সুবল সিং পাহাড়ের আগে এবং পরে বেশিরভাগ রাস্তার কাজ সমাপ্ত হলেও পাহাড়ের মাটি কাটাই সমাপ্ত হয়নি। সুখা মৌসুমে অত্যন্ত ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে কাজ। বৃষ্টির পর কাদামাটির ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল দুষ্কর হয়ে পড়েছে। প্রতিদিন আটকে পড়ছে বহু যানবাহন। ক্রেন এবং জেসিবি ব্যবহার করে আটকে যাওয়া গাড়ি গুলো উদ্ধার করতে হচ্ছে। অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রেও হচ্ছে সমস্যা। এই পরিস্থিতিতে আগরতলা শহরের সাথে দূরপাল্লার যানবাহন চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
What's Your Reaction?