অবাধ জুয়ার আসর দিয়ে সমাপ্ত হলো ভাগলপুরে মেলার ন

এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুরে অবাধ জুয়ার আসরের মধ্য দিয়ে শব্দ হলো তিন দিনব্যাপী মেলার। এই জুয়ার আসর গুলো কে কেন্দ্র করে নিঃস্ব হয়েছে শত শত মানুষ।

Apr 30, 2026 - 23:50
May 1, 2026 - 12:24
 0  23

দ্যা ফ্যাক্ট :- রেকর্ডসংখ্যক জুয়ার আসর বসিয়ে সমাপ্ত হলো ভাগলপুরে বৈশাখী মেলা (দরগা)। বিগত তিনদিন যাবত প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হলেও পুলিশের তরফে ছিল না হেলদোল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে ধাওয়া করা হয় কর্মরত চিত্র সাংবাদিককে।

            প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেলাগাম জুয়া খেলা সংঘটিত হয়েছে ভাগলপুর মেলাতে। এটি ঐতিহ্যবাহী একটি মেলা। কিন্তু এই মেলাটিকে সম্পূর্ণ জোয়ার আখরায় পরিণত হয়েছে। স্থানীয় কতিপয় মাতব্বর এই মেলাকে কেন্দ্র করে জোয়ার আসর থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। নিজেদের পকেট ভারি করতে এলাকার মানুষের পকেট খালি করেছে এই মাতব্বরেরা। এই মাতব্বরদের মাথায় সরাসরি রাজনৈতিক মোড়লদের হাত রয়েছে। যার ফলে সমস্ত ঐতিহ্যকে বিসর্জন দিয়ে হয়েছে বেলাগাম জুয়ার আসর। পুলিশ মেনেজ হয়ে আদর্শ দর্শকের ভূমিকা পালন করেছে জোয়ার আসরকে কেন্দ্র করে। অবশেষে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এলাকার চিত্র সাংবাদিক জোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে জোয়ারীদের আক্রমণে পালিয়ে আসতে হয়ে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ছি:ছি: রব উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow