সিমনা তমাকারি ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সিমনা তমাকারী ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন বুধবার।

Mar 25, 2026 - 23:33
Mar 25, 2026 - 23:57
 0  4
সিমনা তমাকারি ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
সিমনা তমাকারী ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে মিছিল।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিমনা তমাকারী কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা এবং বুধজং নগর ওয়াখিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেছেন বুধবার। একই দিনে সিমনা তমাকারী কেন্দ্র থেকে তিপ্রামথার হয়ে মনোনয়ন দাখিল করলেন রবীন্দ্র দেববর্মা। 

             বুধবার ছিল টিটিএএডিসি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। এদিন সমস্ত প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সুবিশাল মিছিলের মাধ্যমে মনোনয়ন দাখিল করেছেন। সিমনা তমাকারী কেন্দ্রের ইন্দ্রজিৎ দেববর্মার মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘটিত হয় সুবিশাল মিছিল। অন্যদিকে বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা মনোনয়নপত্র দাখিল করে তিনি নিশ্চিত ভাবে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন। এদিনের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত থেকে মন্ত্রী রতনলাল নাথ বলেন পাহাড়ের মানুষ উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেবে। তিনি দাবি করেন আমরা শুধুমাত্র উন্নয়নমূলক কাজের নিরিখেই মানুষের কাছে ভোট চাইবো। কারণ বিজেপি দলের প্রথম প্রায়োরিটি সমস্ত অংশের মানুষের উন্নয়ন। অন্যদিকে মন্ত্রী বলেন এবার পাহাড়ে বিজেপি প্রার্থীরা দারুণ ফলাফল করবে। আগামী দিনে রাজ্যের সমস্ত অংশে মানুষকে একসাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা বিজেপির। দিনের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow