মোহনপুরের স্বামী বিবেকানন্দ পুষ্প উদ্যানের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ
মোহনপুরে সম্পত্তি নির্মাণ করা হয়েছে পুষ্প উদ্যান। বুধবার এই পুষ্প উদ্যানের অনুষ্ঠানে উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
দ্যা ফ্যাক্ট :- গত সাত বছরে ত্রিপুরা রাজ্যে ফুলচাষে এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ফুল উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটার পাশাপাশি রাজ্যের হাজার হাজার কৃষক এই চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ বুধবার মোহনপুরে বিবেকানন্দ ফুল উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান।
এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ফুল উদ্যানের উদ্বোধন করলেন মন্ত্রী। এদিন উদ্বোধকের ভাষণের মন্ত্রী বলেন ফুল ছাড়া মানুষের জীবন কল্পনাই করা যায় না। কাউকে অভ্যর্থনা জানাতে ফুল লাগে, ধর্মীয় অনুষ্ঠানে ফুল লাগে, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি অনুষ্ঠানে ফুলের প্রয়োজন। ত্রিপুরার মাটি অত্যন্ত উর্বর এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়—এই জলবায়ু ফুলচাষের জন্য অত্যন্ত উপযোগী। মানুষ ফুলকে শুধুই সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখত। কিন্তু আজ ফুলচাষ বহু মানুষের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। বারজালার সেন্টু ভৌমিক বছরে প্রায় ৮ লক্ষ টাকা আয় করছেন, কাঞ্চনমালার প্রদীপ সরকার আয় করছেন প্রায় ১২ লক্ষ টাকা, চাঁদিবাড়ির জয়ন্ত দে, বাইখোরার ইন্দ্রজিৎ দেবনাথ (যার আয় ৮ থেকে ৯ লক্ষ টাকা)—এমন বহু কৃষক আজ ফুলচাষের মাধ্যমে সফলতার মুখ দেখছেন বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন উদ্বোধকের ভাষণে মন্ত্রী আরো বলেন ২০১৮ সালের আগে ত্রিপুরায় মাত্র ২,৭৩৮ কানি জমিতে ফুলচাষ হত। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১,৭২০ কানি। আগে যেখানে মাত্র ২,১৯০ জন কৃষক এই চাষে যুক্ত ছিলেন, এখন সেখানে ৫৯,১০০ জন কৃষক ফুলচাষের সঙ্গে জড়িত। বর্তমানে এই ফুল উদ্যানের প্রবেশের জন্য ১০ টাকা ধার্য করা হয়েছে। যদিও এখন পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ সমাপ্ত হয়নি। তবে আগামী দিনে নির্মাণ কাজ সমাপ্ত হলে তা ২০ টাকা করা হবে বলে জানা গেছে। আগামী দিনে এই উদ্যানের ভেতর জলাশয়, শিশুদের খেলার সামগ্রী এবং রেস্টুরেন্ট করার পরিকল্পনা রয়েছে দপ্তরের। অতি দ্রুত এই কাজগুলো সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন উনিতা দেবনাথ সহ অন্যান্যরা।
What's Your Reaction?