বামুটিয়ার বেড়ীমুড়ায় গাড়ি এবং বাইকের মধ্যে সংঘর্ষ

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বেড়ীমুড়ায় একটি বাইক এবং গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ক্ষতি হয়েছে গাড়ির। ঘটনাস্থলে আসে পুলিশ। আটক করা হয় দুর্ঘটনা গ্রস্থ গাড়ি এবং বাইক।

May 17, 2026 - 23:57
 0  3

দ্যা ফ্যাক্ট :- আগরতলা বামুটিয়া সড়কের বেড়ীমুড়াতে বাইক এবং গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং গাড়ি নিয়ে যায় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। 

             রবিবার সন্ধ্যায় বেড়ীমুড়া স্কুলের সামনে টিআর ১ বি এইচ এ ৯৯২৩ নাম্বারের বাইক সরাসরি ধাক্কা দেয় ২৫ বিএইচ ৪৮৫৪এফ নাম্বারের গাড়িতে। এতে গাড়ির বাঁ পাশের ক্ষতি হয়েছে। যদিও এই ঘটনায় হোতাহতের কোন ঘটনা ঘটেনি। এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি গাড়ি চালক। তবে গোটা বিষয়টি তদন্ত ক্রমে খতিয়ে দেখছে বামুটিয়া ফাড়ির পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow