পরপর চারটি শুকরের মৃত্যুতে আর্থিক ক্ষতির মুখে শুকর পালক

বাবুটিয়া রথখোলা গ্রামের নিখিলের তথ্য দীর্ঘদিন যাবত শুকর পালনের সাথে যুক্ত। কিন্তু আচমকা উনার খামারে একের পর এক শুকরের মৃত্যু হতে শুরু করেছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে অবগত হতে পারেনি তিনি। ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

May 14, 2026 - 23:59
May 15, 2026 - 00:51
 0  31
পরপর চারটি শুকরের মৃত্যুতে আর্থিক ক্ষতির মুখে শুকর পালক

দ্যা ফ্যাক্ট :- একের পর এক তিনটি শুকর মারা গিয়েছে। আরেকটি গুরুতর অসুস্থ। এই অবস্থায় দিশেহারা শূকর পালক নিখিলের দত্ত। ঘটনা বামুটিয়ার রথখোলা গ্রামে। 

         দীর্ঘদিন যাবত শুকর পালনের সাথে যুক্ত নিখিলেশ দত্ত। শুকর পালনের মাধ্যমে এসেছিল আর্থিক স্বচ্ছলতা। কিন্তু বিগত দুদিনে একের পর এক চারটি শুকর মারা গিয়েছে। কি কারনে শুকুর গুলো মারা গিয়েছে কিছুই বুঝতে পারেননি তিনি। তবে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ খাইয়েও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন নিখিলেশ বাবু। বৃহস্পতিবার উনার বাড়িতে গিয়ে দেখা গেল শূকরের খামারে আরো একটি শুকর গুরুতর অসুস্থ। যে শুকরগুলো প্রয়াত হয়েছে সে সমস্ত শূকরের বাচ্চা গুলো এখনও জীবিত। এ বিষয়ে মোহনপুর প্রাণিসম্পদ বিকাশ দফতরের প্রাণীর চিকিৎসক ডঃ বিধান চন্দ্র দাস জানান শুক্রবার শুকরে খামার পরিদর্শনে পাঠাবেন প্রাণের চিকিৎসককে। কি কারণে শূকর গুলোর মৃত্যু হচ্ছে সে বিষয়টি খুঁজে দেখা হবে। পাশাপাশি এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ওয়াসার দিয়েছেন তিনি। এই শুকরগুলো মারা যাওয়ার কারণে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নিখিলের দত্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow