আগরতলা রেলস্টেশনে কুরিয়ারে আসা আটক অবৈধ নেশা সামগ্রী
আগরতলা রেলস্টেশন থেকে অবৈধ নেসা সামগ্রী আটক করলো নিরাপত্তা কর্মীরা। রেলে আশা এই নেশা সামগ্রী গুলো আটক করা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়েছিল এই নেশা সামগ্রী গুলো।
দ্যা ফ্যাক্ট- আগরতলা রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী আটক করল নিরাপত্তাকর্মীরা। মঙ্গলবার আটক করা হয়েছে এই নেশা সামগ্রীগুলো। রেলের মাধ্যমে বহির রাজ্য থেকে নেশা সামগ্রিক গুলো ত্রিপুরাতে আনা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা কর্মীরা এই অবৈধ নেশা সামগ্রীগুলো আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে আর এস এস কার্গো কুরিয়ারের মাধ্যমে এই নেশা সামগ্রিক গুলো ত্রিপুরাতে আনা হয়েছে। এই সমগ্র গুলো রেল স্টেশন থেকে নিতে এসে নিরাপত্তা কর্মীদের হাতে আটক কুরিয়ার সার্ভিসের কর্মী রাকেশ হোসেন। তিনি জানান এই কুরিয়ার সার্ভিসের মালিক রঞ্জন দত্ত চৌধুরী। উনার বাড়ি কলকাতায়। গোটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে নিরাপত্তা কর্মীরা।
What's Your Reaction?