সিমনা তমাকারী ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের CPI(M) প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সিমনা তমাকারী ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন শুক্রবার। এর আগে করা হয়েছে একটি রেলি। প্রার্থীরা নিজেদের জয় সম্পর্কে নিশ্চিত বলে দাবি করেছেন।
দ্যা ফ্যাক্ট :- আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সিমনা তমাকারী এবং বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিপিআইএম প্রার্থীরা। মিছিল করে সিপিআইএম মনোনীত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। এবারের ভোটে নিজেদের জয় নিশ্চিত বলে দাবী করেছেন দুই প্রার্থীই।
নিজেদের প্রার্থী তালিকা সর্বপ্রথম ঘোষণা করার পাশাপাশি মনোনয়নপত্র সবার আগেই দাখিল করল সিপিআইএম। ১৩ নং সিমনা তমাকারী কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অমূল্য দেববর্মা এবং ১৪ বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের প্রার্থী সঞ্জীত দেববর্মা মনোনয়ন দাখিল করেছেন। সিপিআইএম প্রার্থীদের দাবি বর্তমানে এডিসি এলাকাতে তিপ্রামাথা সাইলেন্ট মোডে রয়েছে। কারণ বিগত দিনের নির্বাচনগুলোতে মথা কেন্দ্র থেকে যে সুবিধা গুলো আনার প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত প্রতিশ্রুতি উনারা পালন করতে পারেননি। ফলে আগামী নির্বাচনে এডিসি এলাকার জনগণ মথাকে সম্পূর্ণরূপে বর্জন করবে বলে দাবি বামপ্রার্থীদের।
What's Your Reaction?