সমাপ্ত হলো কাঠিয়া বাবা চ্যারিটেব সোসাইটি আয়োজিত সংহতি উৎসব ২০২৬
কাতলামারাতে অনুষ্ঠিত হলো সংগতি উৎসব। কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি এবং কাঠিয়াবাবা মিশন স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উৎসব।
দ্যা ফ্যাক্ট :- কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি এবং কাঠিয়া বাবা মিশন স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সংহতি উৎসব ২০২৬। কাতলামারাতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। বিগত তিনদিন যাবত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। কাঠিয়ে বাবা মিশন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই কর্মসূচিতে।
কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে সংহতি উৎসবের এবারে থিম ছিল ত্রিপুরা। ত্রিপুরাকে কেন্দ্র করে এবার উৎসব প্রাঙ্গণ সাজানো হয়েছে। ত্রিপুরা বিভিন্ন ধর্মীয় স্থান, ঐতিহ্য এবং আগামী দিনের ত্রিপুরার পরিকল্পনা ফুটিয়ে তোলা হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে। অনুষ্ঠিত হয়েছে ক্যুইজ , অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন কর্মসূচি। কাঠিয়া বাবা মিশন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই কর্মসূচিগুলোতে।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ শিক্ষার্থীদের কার্যকলাপের প্রশংসা করেন। পাশাপাশি এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক চর্চায় যে সুন্দরভাবে নিজেদের অংশগ্রহণ রেখেছে তা আগামী দিনে আরও শ্রী বৃদ্ধি কামনা করেছেন তিনি।
অন্যদিকে জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এই বিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন সনাতনের চিন্তাভাবনার মধ্য দিয়ে এই বিদ্যালয়ে শিক্ষা পরিকাঠামো পরিচালনা করার জন্য। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আধ্যাত্বিক চেতনায় যেভাবে গড়ে তোলা হচ্ছে তার ফলে আগামী দিনে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন জেলা সভাধিপতি। এদিন উৎসব মঞ্চে বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি কাঠিয়া বাবা মিশন স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।
What's Your Reaction?