উত্তর মেঘের কবি প্রণাম এবং রুশতির সম্মাননা প্রদান হচ্ছে বামুটিয়ায়
রুশতির ফাউন্ডেশনের উদ্যোগে মোহনপুর মহকুমা এলাকার দুজন কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বামুটিয়া কমিউনিটি হলে উত্তর মেঘ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান মন্ত্রী প্রদান করা হবে সম্মাননা।
দ্যা ফ্যাক্ট :- উত্তর মেঘ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কবি প্রণাম। বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বামুটিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে কবি প্রণাম। বিভিন্ন সংস্কৃতি প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিষদের উদ্যোগে। এই অনুষ্ঠানটি কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক বিষয়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেছে। শনিবার সকাল থেকে শুরু হবে নাচ এবং সংগীত প্রতিযোগিতা। বিকেল ৫.৩০ টায় শুরু হবে পুরস্কার বিতরণী ও মূল অনুষ্ঠান।
এই অনুষ্ঠান মঞ্চে রুশতি ফাউন্ডেশনের উদ্যোগে রুশতি সাহিত্য সম্মাননা এবং যুব কৃতি সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন দেবনাথ জানান এই বছর মোহনপুর মহকুমা দুজন কৃতি ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হবে।
What's Your Reaction?