উত্তর মেঘের কবি প্রণাম অনুষ্ঠিত, প্রদান করা হয়েছে রুশতি সম্মাননা

উত্তর মেঘ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কবি প্রণাম এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই অনুষ্ঠান মন্ত্রি সাহিত্য ও শিল্প ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুজনকে রুশতি ফাউন্ডেশনের তরফে দেওয়া হয়েছে সম্মাননা।

May 9, 2026 - 23:59
May 10, 2026 - 00:13
 0  23
উত্তর মেঘের কবি প্রণাম অনুষ্ঠিত, প্রদান করা হয়েছে রুশতি সম্মাননা
উত্তর মেঘ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কবি প্রণাম। ছবি:- নিজূ

দ্যা ফ্যাক্ট :- উত্তর মেঘ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কবি প্রণাম। বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বামুটিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে কবি প্রণাম। বিভিন্ন নৃত্য, সংগীত, আবৃত্তি অংকন প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়েছে পরিষদের উদ্যোগে। শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হয় নাচ, সংগীত এবং রবীন্দ্র বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা। বিকেলে টায় হয় পুরস্কার বিতরণী ও মূল অনুষ্ঠান।

        এই অনুষ্ঠান মঞ্চে রুশতি ফাউন্ডেশনের উদ্যোগে রুশতি সাহিত্য সম্মাননা এবং যুব কৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মান প্রাপকদের ৫০০০ টাকা এবং মানপত্র প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন দেবনাথ জানান এই বছর মোহনপুর মহকুমা দুজন কৃতি ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। সাহিত্যক্ষেত্রে নিধির রায় এবং রুশতী যুব কৃতি সম্মাননা পেয়েছেন বিপ্রজিত সাহা।

এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন বাবুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কোমার সিনহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট কবি নকুল রায়, অশোকা নন্দন রায় বর্মন সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow